লেখা আহ্বান


কবিতা, ছড়া, অণু গল্প, গল্প পাঠান আগামী সংখ্যার জন্য ৩১ আগস্টের মধ্যে। পরিণত স্বরচিত অপ্রকাশিত লেখাই পাঠাবেন নিজের ঠিকানা ও একটি প্রফাইল ছবিসহ। ইমেল : info2hhm@gmail.com এ।


দ্বিতীয় সংখ্যা শীতকাল সংখ্যা

Monday, December 24, 2018

মাধ্যমিক | স্বরূপা রায়



মাধ্যমিক
স্বরূপা রায়



আজ আমার মাধ্যমিকের ফলাফল বের হবে। গৃহশিক্ষক ছাড়াই শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্যে পড়াশোনা করে পরীক্ষাটা মোটামুটি ভালোই দিয়েছি।

আমার বাবা মারা গেছেন তিন বছর হলো। উনি দিনমজুরের কাজ করতেন। কাজের সময়েই একদিন দুর্ঘটনায় মারা যান। বাবা বেঁচে থাকাকালীন মা গৃহবধূই ছিলেন। কিন্তু তারপর টাকাপয়সার অভাবে মাকে কাজ শুরু করতে হয়। মা এখন পাঁচটা বাড়িতে পরিচারিকার কাজ করে আমাদের সংসার চালান।

তাই আমাদের এই গরীবের ঘরে আমার পক্ষে সম্ভব হয়নি কোনো গৃহশিক্ষকের কাছে পড়াআমাকে আমার বিদ্যালয়ের শিক্ষকরা খুব সাহায্য করেছেন। তারা ক্লাসে কিছু বুঝতে না পারলে আমাকে আলাদা করে বুঝিয়ে দিতেন। অনেক শিক্ষক আমাকে বিনামূল্যে অনেক বইও দিতেন। তাই সবার সহযোগিতায় অর্থের অভাবের প্রতিকূলতা কাটিয়ে আমি মাধ্যমিক পরীক্ষাটা দিতে পেরেছিলাম।

মা চেয়েছিল আজকের দিনটা ছুটি নিয়ে আমার কাছে থাকবেন। কিন্তু পরিচারিকাদের কেউ ছুটিই দিতে চায়না। মা তাই রোজকার মতোই চলে গেছেন কাজে। আর আমি ফলাফলের অপেক্ষায় অস্থির।

দশটার সময় টেলিভিশনে ফলাফল প্রথম ঘোষণা হওয়ার কথা। আমাদের বাড়িতে আগে টেলিভিশন ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর একসময় টাকার জন্য ওটা আমাদের বেচতে হয়েছিল। আমি দশটা বাজতেই দৌড় দিলাম পাশের বাড়িতে।

পাশের বাড়ির দাদু আর দিদার সাথে বসে পড়লাম টেলিভিশনের সামনে। এখানে জানা যাবে পাশের হার কেমন আর কোন জেলা থেকে কে সর্ব্বোচ্চ দশে নিজের জায়গা করে নিয়েছে। আর এখানেই বলে দেবে যে আমরা ইন্টারনেটে কখন ফলাফল জানতে পারবো, সেটাই আমার মূল আকর্ষণ।

একে একে ফলাফল ঘোষণা শুরু হলো। "অষ্টম হয়েছে প্রেয়সী দাস।" এটা শুনতেই মাথাটা যেন ঘুরে গেল।
"আরে এটা তো আমার নাম।" ভাবতেই দাদু আর দিদা চিৎকার করে বলে উঠলো, "তুই অষ্টম হয়েছিস দিদিভাই।"
"আমার মনে হয় ওটা অন্য কেউ কিন্তু একই নাম।" আমি বললাম।

তারপর দেখা গেল যে, না ওটা আমারই নাম। আমাদের জেলায় আমি দ্বিতীয় আর রাজ্যে অষ্টম হয়েছি। নিজেকে আর সামলাতে না পেরে দৌড় দিলাম মায়ের কাছে। মাকে যে জানাতে হবে, আমি মায়ের মুখ উজ্জ্বল করতে পেরেছি আর্থিক প্রতিবন্ধকতাকে হারিয়ে।


(দার্জিলিং, শিলিগুড়ি-৭৩৪০০৬)

Disqus Comments
advt top home

দ্বিতীয় সংখ্যা => শীতকাল সংখ্যা || সম্পাদকীয়

শীতকাল সংখ্যা – সম্পাদকীয় শীত সংখ্যার পর যুথিকা সাহিত্য পত্রিকার দ্বিতীয় ওয়েব ম্যাগ শীতকাল সংখ্যা প্রকাশিত হল। ব্যস্ততায় সময়ে...

যুথিকা ওয়েবম্যাগের কবি ও লেখকবৃন্দ

অজয় হালদার অণুশ্রী দাস অপর্ণা নাথ অমরজিৎ মণ্ডল অমৃতা বিশ্বাস সরকার অযান্ত্রিক অরুণিমা মন্ডল দাস অসীম সরকার ইতিকা বিশ্বাস খুশবু আহমেদ চিরনজিৎ সরকার ডঃ.রমলা মুখার্জী ডা: তাপসী ভট্টাচার্য্য তাপসকিরণ রায় তৈমুর খান তোফায়েল তফাজ্জল দেবপ্রসাদ বসু নারায়ণী দত্ত পিনাকী বসু প্রবীর কুমার চৌধুরী বলাই দাস মহঃ বাদল গাইন মিলি দাস মুনমুন মুখার্জ্জী মেহেদি হাসান মোল্লা মোহাঃ বেলালউদ্দিন মন্ডল মৌসুমী ভৌমিক রতন বসাক রূপালী গোস্বামী শম্পা দাস শাহানাজ শাম্মী সোনালী শিখা চৌধুরী শিলাবৃষ্টি ষষ্ঠী কুমার দাস সত্যেন্দ্রনাথ পাইন সফিকুজ্জামান সিদ্ধার্থ সিংহ সুধাংশুরঞ্জন সাহা সুমন্ত কুন্ডু সৌমেন সরকার স্নিগ্ধা ব্যানার্জী স্বপন কুমার নাগ স্বরূপা রায় স্মৃতিমাধুরী দাস হাবিবা খাতুন