পথ চেয়ে
হাবিবা খাতুন
আমি আজো বসে আছি সেই
বৃদ্ধ পাকুড় গাছের নীচে,
তোমার ফেরার আশায় পথ চেয়ে,
ঝড়ে পড়া পাকুড়ের পাতাগুলোই
তোমায় নাম লিখে সাজিয়ে রেখেছি যতনে।
সময়, সেতো আর থমকে নেই –
স্তব্ধতার সামনে আমি অসহায়!
নিথর সকাল দুপুর মিলে মিশে একাকার
বিকেলের লালিমা মিশে যায় রাতের অন্ধকারে,
আগ্নেয়গিরির জলন্ত লার্ভা –
ধর্ম পরিবর্তন করে গুপ্ত হচ্ছে চোঁখের সামনে,
প্রতি ভোরে জোনাকির মতো কুয়াশায় স্নান
সেরে মল্লিকা জুঁই হাতে নিয়ে বসে থাকি
পথ চেয়ে - তোমার ফেরার আশায়।

