শপথ
অসীম সরকার
ভারতের প্রথম মহিলা কুলী
সন্ধ্যা যে তার নাম
ব্যাজ নম্বর 'ছত্রিশ' যে তার
জব্বলপুরে ধাম।
সন্ধ্যার স্বামী মারা গিয়েছেন
দু'হাজার ষোল সালে
তিন সন্তান লালনে পালনে
লড়ছে সে প্রতি পলে!
সহিলের বয়স আট বছর
হরষিত হ'লো ছয়
পায়েল এখন চার বছরের
অবিরাম লাগে ভয়!
জব্বলপুর থেকে, কাটনী প্রায়
৪৫ কিলোমিটার পথ!
স্বামীর স্মারক বাঁচিয়ে রাখতে
নিয়েছে দৃঢ় শপথ।
(পূর্ব সারদাপল্লী, কলকাতা)

